Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেষবার ব্যাটিংয়ে নেমে মুশফিকের সঙ্গে কী কথা হয়েছিল ম্যাথিউসের?

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৫ ০৯:৪৯

মাঠে শেষবারের মতো খুনসুটিতে ব্যস্ত ম্যাথিউস-মুশফিক

বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সময়ে তার সম্পর্কটা ঠিক আগের মতো ছিল না। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের করা সেই বিখ্যাত টাইমড আউট অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্যারিয়ারে যোগ করেছিল বিতর্কিত এক অধ্যায়। সেই বাংলাদেশের বিপক্ষেই নিজের শেষ টেস্ট খেললেন ম্যাথিউস। শেষবারের মতো ব্যাটিং নেমে মুশফিকুর রহিমের সঙ্গে বেশ খুনসুটিতে মেতে উঠেছিলেন তিনি। বিদায়বেলায় দুজনের কী কথা হয়েছিল?

মুশফিক-সাকিবদের সঙ্গে ম্যাথিউসের পরিচয়টা অনেক পুরনো। সেই বয়সভিত্তিক দল থেকে বাংলাদেশের বিপক্ষে খেলছেন ম্যাথিউস। বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কটা বেশ ভালো থাকলেও সেই টাইমড আউটের ঘটনা দুই পক্ষের সম্পর্কে বেশ ফাটল ধরিয়েছিল।

বিজ্ঞাপন

দেড় বছর আগের সেই ঘটনার রেশ অবশ্য গল টেস্টে দেখা যায়নি। ম্যাথিউসকে বিদায়ী গার্ড অফ অনার দিয়েছে বাংলাদেশ। ম্যাচের পুরোটা সময়জুড়েই ম্যাথিউসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গেছে বাংলাদেশি ক্রিকেটারদের। বিশেষ করে মুশফিকের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ আচরণ আলাদাভাবে নজর কেড়েছে।

ম্যাচের ৫ম দিনে শেষবারের মতো ব্যাটিংয়ে নেমেছিলেন ম্যাথিউস। ব্যাটিংয়ের এক পর্যায়ে মুশফিকের সঙ্গে কোনো এক ইস্যুতে হাসি ঠাট্টায় মেতে ওঠেন ম্যাথিউস।

ম্যাচ শেষে ম্যাথিউস জানালেন আসলে কী নিয়ে দুজনের কথা হয়েছিল, ‘সে চিৎকার করে আমাকে বড় শট খেলতে বলেছিল। আমি বলেছিলাম, না মুশফিক আমি তো তোমার সঙ্গে অনূর্ধ্ব-১৯ থেকে খেলছি। তোমাকে খুব ভালো করে চিনি। এখন বড় শট খেলার সময় নয়!। আমরা এই ম্যাচটা ড্র করতে চাই!’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো