Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১২:৫৩ | আপডেট: ২২ জুন ২০২৫ ১২:৫৬

মৃত যুবক চান মিয়া (৩০)।

চুয়াডাঙ্গা: পুকুরের পাশের বেড়ায় বিদ্যুৎতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চুয়াডাঙ্গার সদর উপজেলার ঝাঁঝরি গ্রামের মাঝেরপাড়ার সাহেব আলীর ছেলে চান মিয়া (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (২২ জুন) সকালে ঝাঁঝরি গ্রামে এ ঘটনাটি ঘটে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, একই এলাকার রজব আলীর ছেলে আব্বাস আলী ঝাঁঝরি গ্রামে কেরু এ্যান্ড কোম্পানীর একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। মাছ চুরি ও প্রাণী যেন মাছ খেতে না পারে সেজন্য আব্বাস পুকুরের চারপাশ জিআই তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। এদিন সকালে চান মিয়া পুকুরের পাশ দিয়ে কৃষিকাজে যাওয়ার সময় অসাবধানতাবশত জিআই তারে হাত দিলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

বিজ্ঞাপন

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো