Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কালো টাকার সুবিধা থাকবে না, সুযোগ থাকতে পারে অপ্রদর্শিত অর্থে: পরিকল্পনা উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৪:১৫ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৬:৩৯

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

তবে অপ্রদর্শিত অর্থ হিসেবে বাজেটে কিছু সুযোগ থাকতে পারে বলে জানান তিনি।

শনিবার (২১ জুন) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র‌্যাপিড আয়োজিত এক বাজেট আলোচনায় তিনি এসব কথা জানান।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, কালোটাকা সাদা করার সুযোগ খুব একটা কাজে আসে না। পাঁচ কোটি টাকা দিয়ে কিনে কেউ যদি এক কোটিও দেখাতে না পারে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। এতই যখন আলোচনা হয়েছে, তা তুলে দেওয়া হোক।

আলোচনায় বিজিএমইএ’র সাবেক সভাপতি রুবানা হক বলেন, এটি একটি প্রস্তুতিহীন পরিকল্পনা, আমরা কোনোমতেই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নই।

বিজ্ঞাপন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, গ্র্যাজুয়েশন আমাদের হয়ে গেছে ২০২১ সালে। এখন আমরা প্রথম তিন বছরের পর দুই বছর এক ধরনের গ্রেস পিরিয়ডে আছি। এখন নতুন করে যদি তিন বা পাঁচ বছর চাওয়া হয়–এটা এক ধরনের আবদার হতে পারে।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো