Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একটু ছাড় দিন- রাজনৈতিক দলগুলোকে আলী রীয়াজ


২২ জুন ২০২৫ ১৪:২৭ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৬:৩৮

ঢাকা: জাতীয় ঐকমত্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, একটু ছাড় দেওয়ার জায়গায় আসুন। আপনারা আসছেন, আরেকটু আগান। আরেকটু আগালে দ্রুত জুলাই সনদ প্রণয়নের মাধ্যমে এ অংশ (সংলাপ) শেষ করতে পারি।

রোববার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের আলোচনার সূচনা বক্তব্যে এ অনুরোধ জানান তিনি।

আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর অনুরোধের বিষয়গুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। আগামী দুইদিন (সোমবার ও মঙ্গলবার) সংলাপের বিরতি থাকবে। তবে এসময়ে রাজনৈতিক দলগুলো দলীয় ফোরামে সংলাপের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো