Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাছাইপর্ব পেরিয়ে টি-২০ বিশ্বকাপে কানাডা

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৫ ১৪:৫৫

টি-২০ বিশ্বকাপের মূল পর্বে কানাডা

আয়জ দুই দেশসহ র‍্যাংকিংয়ের শীর্ষ ১২ দলের মূল পর্বে খেলা নিশ্চিত ছিল আগেই। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে প্রথম দেশ হিসেবে বাছাইপর্বের বাধা পেরিয়ে জায়গা করে নিল কানাডা। উত্তর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেল কানাডা।

উত্তর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শেষ ম্যাচে আগে ব্যাটিং করেছে বাহামাস। নিউইয়র্কে ব্যাটিং নেমে একেবারেই সুবিধা করতে পারেনি দেশটি। কানাডার বোলিং তোপে তারা গুটিয়ে যায় মাত্র ৫৭ রানে। বাহামাসের হয়ে দুই অংক ছুঁয়েছেন মাত্র দুজন ব্যাটার। কানাডার হয়ে কলিম ও শিভম নেন তিনটি করে উইকেট।

বিজ্ঞাপন

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫.৩ ওভারেই জয় তুলে নেয় কানাডা। ১৪ বলে ৩৬ রানে অপরাজিত থেকে কানাডার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন অধিনায়ক দিলপ্রীত বাজওয়া।

কানাডার জয়ে এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা দেশের সংখ্যা দাঁড়াল ১৩তে। এর আগে স্বাগতিক ভারত ও শ্রীলংকার সঙ্গে বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছিল অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

বিশ্বকাপের বাকি আর মাত্র ৭টি স্পট। ইউরোপ থেকে যাবে দুটি দল, আফ্রিকা থেকে দুটি, এশিয়া ও ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে বাকি তিন দল যাবে বিশ্বকাপের মূল পর্বে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো