Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৬:০৮

মৃত কাশিনাথ রায়ের বাড়ির সামনে ভিড় জমান স্থানীয়রা।

নীলফামারী: নীলফামারীতে বজ্রপাতে কাশিনাথ রায় (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কাশিনাথ রায় কঙ্গুরু বর্মণের ছেলে।

স্থানীয় মশিউর রহমান ও মো. বাবলু সারাবাংলাকে জানান, দুপুরে বৃষ্টিপাতের সময় কৃষক কাশিনাথ রায় মাঠে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “কাশিনাথ রায় দীর্ঘদিন ধরে কচুয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। আমরা প্রশাসনকে অবহিত করেছি।”

বিজ্ঞাপন

এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “এখনও পর্যন্ত বজ্রপাতে মৃত্যুর কোনো অফিসিয়াল তথ্য আমরা পাইনি। তবে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো