Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩২৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৮:১৪ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৯:৫৯

প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১৮১ জন এবং নারী ১৪৮ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৮, ঢাকা উত্তর সিটিতে ২১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৩, খুলনা বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় দেশে ৩০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৮১৭ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৭ হাজার ৭৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের।

এর আগে, গতকাল শুক্রবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো