Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বৈষম্যহীন শ্রমিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৯:৩২

নিজ জেলা ফরিদপুরে আসার সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জেলা শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু।

ফরিদপুর: ‘শ্রমিকরা সবসময় অবহেলিত থাকে। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ ছিল। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের সূচনা করা হয়। আমি শ্রমিকদের হয়ে ন্যায্য পাওনা ও অধিকার আদায়ের জন্য সবসময় কাজ করব’, কেন্দ্রীয় কমিটি থেকে দায়িত্ব পাওয়ার পর আজ (রোববার) দুপুরে এই প্রথম তার নিজ জেলা ফরিদপুরে আসার সময় মুন্সিবাজার এলাকায় এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জেলা শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে জেলায় শহিদ ও আহতদের বিষয়ে তিনি বলেন, ‘আমি প্রতিটি শহিদ পরিবারের খোঁজ-খবর নিব, তাদের পাশে দাঁড়াব। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলার আহত ভাই-বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এছাড়াও এনসিপি কে শক্তিশালী করতে সকলের সহযোগিতায় তার সংগঠন কাজ করে যাবে।’

বিজ্ঞাপন

রোববার সকালে ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে ফরিদপুর আসার পথে ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুন্সিবাজার এলাকায় এনসিপির নেতারা তাকে স্বাগত জানান। এর আগে বেশ কিছু গাড়ি বহর ও সমর্থক নিয়ে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা, জোয়ারের মোড়, গেরদা, মুন্সিবাজার এলাকার মানুষের সাথে সৌহার্দ্য বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ, সদস্য এসএম আকাশ।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো