Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীন-পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে একমত বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ২০:১৪ | আপডেট: ২২ জুন ২০২৫ ২২:১০

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফাইল ছবি

ঢাকা: চীন ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে একমত হয়েছে বাংলাদেশ। এর লক্ষ্য হিসেবে ব্যবসা, বিনিয়োগ, স্বাস্থ্য, পানিসম্পদসহ বিভিন্ন খাতে নিবিড় সহযোগিতার কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন এ উদ্যোগ ‘কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত হবে না’।

রোববার (২২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিন একই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।

যেখানে তিনি বলেছেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তান একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক করেছে। ১৯ জুন চীনের কুনমিংয়ে নবম চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা বৈঠকের ফাঁকে এই ত্রিপক্ষীয় বৈঠক হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. রুহুল আলম সিদ্দিকী, চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং ও পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে তিন পক্ষ এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার লক্ষ্যে পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সম্ভাব্য ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে মতবিনিময় করে।

বৈঠকে গভীর সহযোগিতার জন্য কয়েকটি ক্ষেত্র চিহ্নিত করা হয়। এর মধ্যে রয়েছে অবকাঠামো, সংযুক্ততা, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, কৃষি, সামুদ্রিক বিষয়াবলি, আইসিটি, দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন। তিন পক্ষ উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, সদ্ভাবপূর্ণ প্রতিবেশিতা ও পারস্পরিক কল্যাণের নীতির ভিত্তিতে সহযোগিতা গড়ে তোলার বিষয়ে সম্মত হয়।

বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব উল্লেখ করেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশীদার হিসেবে তিন দেশ নিজ নিজ জাতীয় দৃষ্টিভঙ্গিকে ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে একযোগে কাজ করতে পারে।

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো