Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৪ জুন টেলিটকের রিচার্জ সেবা ৬ ঘণ্টা বন্ধ থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ২২:২১ | আপডেট: ২৩ জুন ২০২৫ ০০:৪২

ঢাকা: আগামী ২৪ জুন রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টা টেলিটকের নম্বরে সকল প্রকার রিচার্জ বন্ধ থাকবে। সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা প্রদানের আপগ্রেডেশনের কাজ চলমান থাকায় এ সেবার বিঘ্ন ঘটবে।
রোববার (২২ জুন) গণমাধ্যমে টেলিটকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড তার গ্রাহকদেরকে সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা প্রদানের আপগ্রেডেশনের কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৪ জুন ২০২৫ রাত ১২.০১টা থেকে সকাল ৬টা পর্যন্ত টেলিটকের নম্বরে সকল প্রকার রিচার্জ সেবা বন্ধ থাকবে। এই সাময়িক অসুবিধার জন্য টেলিটক আন্তরিকভাবে দুঃখিত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো