Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ২২:৪১ | আপডেট: ২৩ জুন ২০২৫ ০০:৪৩

প্রতীকী ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ট্রাকচাপায় হুমায়ুন কবির (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ধরলা ব্রিজ পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কুড়িগ্রামের উলিপুর উপজেলা তবকপুর ইউনিয়নের মৃত নাজিমুদ্দিন সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হুমায়ুন রাস্তা পারাপারের সময় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো