Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সিইসি গ্রেফতার / ‘মব’ সৃষ্টিকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ০০:১৮ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১০:৪৫

প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেফতারের সময় মব সৃষ্টির মাধ্যমে শারীরিকভাবে লাঞ্ছিতকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে সরকার।

রোবরার (২২ জুন) রাত পৌনে ১২টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেফতার করেছে। এ সময় ‘মব’ কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে।

আরও বলা হয়, সরকার দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছে। অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। ‘মব’ সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে বার্তা উল্লেখ করা হয়।

ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ জানানো হয় ওই বার্তায়।

এর আগে এদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নুরুল হুদাকে আটক করে তার গলায় জুতার মালা পরায় কথিত জনতা। এর পর উত্তরা-পশ্চিম থানার পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়। পরে তাকে রোববার সকালে করা বিএনপির মামলায় গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো