Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাস চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ০৯:০৪ | আপডেট: ২৩ জুন ২০২৫ ০৯:১৩

মৃত আখলু মিয়া।

সুনামগঞ্জ: ‎সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আখলু মিয়া (৪৫) নামে এক বাস চালকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুন) রাতের দিকে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আখলু মিয়া উপজেলার পানাইল পুরানপাড়া গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে।

‎স্থানীয়রা জানান, আখলু মিয়া একজন বাস চালক। তার নির্মাণাধীন ঘরে বৈদ্যুতিক বাতি লাগানোর সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

‎দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো