Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সিইসি নুরুল হুদাকে আদালতে তোলা হবে আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১১:১৩ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১৩:১৪

কেএম নুরুল হুদা।

ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে আদালতে তোলা হবে আজ। সোমবার (২৩ জুন) দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।

এর আগে, রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় নুরুল হুদাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সাবেক সিইসি কেএম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আমরা তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি।

এদিকে রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় প্রহসনের নির্বাচন করার অভিযোগে নুরুল হুদাসহ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করে বিএনপি। এতে আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। মামলার আবেদন জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। পরে আবেদনটি মামলা হিসেবে রুজু করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম হয় ‘নিশিরাতের নির্বাচন’। নুরুল হুদার নেতৃত্বাধীন এ কমিশনের সদস্য ছিলেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো