Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান নিয়ে শুনানি ৭ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১২:০৮ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১৪:৩৩

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো নিয়ে পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে রুলের শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২৩ জুন) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, চলতি বছরের ১০ মার্চ রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথ পাঠ করানো নিয়ে বাহাত্তরের সংবিধানের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিট করেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী।

রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীর স্পিকারের পড়ানো–সংক্রান্ত বিধান কেন বাহাত্তরের মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে সংশোধনীর অংশটুকু কেন বাতিল হবে না, সেটিও জানতে চাওয়া হয়।

বিজ্ঞাপন

ওই রিটে আইন সচিব, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো