Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪০ দিন পর খুলল নগর ভবনের তালা, চলছে কর্মব্যস্ততা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১২:২৪ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১২:৪৯

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় টানা ৪০ দিন তালাবদ্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে গেটের তালাগুলো খুলে দেওয়া হলো কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেন।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. জিল্লুর রহমান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নগর ভবন খুলেছে। আমরা আমাদের কাজকর্ম শুরু করেছি। কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসেছেন। আমিও অফিস করছি। আমরা চেষ্টা করছি এতোদিনে আমাদের যেসব কাজ জমে আছে সেগুলো দ্রুত শেষ করার।

এদিকে নগর ভবনের অনেকগুলো তালা খোলাহলেও এখনো ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়াসহ কয়েকজন প্রকৌশলীর কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে সমর্থকদের নিয়ে আন্দোলন শুরু করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এমনকি এসময়ে নগর ভবনে অন্তত ৭০টি তালা ঝুলিয়ে দেন তারা। ফলে স্থবির হয়ে পড়ে ডিএসসিসির নাগরিক সেবা কার্যক্রম।

আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের রোববার (২২ জুন) বিকেলে কাজে ফেরার আহ্বান জানালে আজ সকাল থেকে নগর ভবনে পুনরায় কাজকর্ম শুরু হয়।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো