Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১২:২৯ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১৪:৩৩

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদ।

রংপুর:নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ।

রোববার দিবারাত ১টার দিকে নগরীর কেরামতিয়া জামে মসজিদের কাছ থেকে গ্রেফতার করা হয়।

মনোয়ারুল ইসলাম মাসুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও জয়নাল আবেদীন বাপ্পি ও মামুনুর রশিদকে হত্যার চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

গ্রেফতারের সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।

তিনি জানান, গত বছরের পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় নেতা। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, মাসুদ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক পদে রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সবশেষ রংপুরে পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো