Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে পণ্যের খুচরা মূল্য জানতে ‘বাজারদর’ অ্যাপ চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৩:২৬ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১৬:৪৩

সোমবার ‘বাজারদর’ অ্যাপ উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর মহাপরিচালক আলীম আক্তার খান – (ছবি : সংগৃহীত)

ঢাকা: দেশের ৬৪ জেলায় পণ্যের সর্বোচ্চ খুচরা দাম জানতে ভোক্তাদের জন্য ‘বাজারদর’ শীর্ষক অ্যাপ চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অ্যাপের মাধ্যমে  এখন থেকে মোবাইল ফোনেই জানা যাবে সারাদেশের খুচরা বাজার দর।

সোমবার (২৩ জুন) অধিদফতরের কার্যালয়ে এ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন সংস্থার মহাপরিচালক আলীম আক্তার খান।

এ অ্যাপে প্রতিদিনের খুচরা বাজার দরের তথ্য সরবরাহ করবে অধিদফতর।

অধিদফতরের চাহিদার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনিস্টিটিউট অব আইটি।

যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই ডাউনলোড করা যাবে এ ‘বাজারদর’ অ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও ব্যবহারের সুযোগ রাখা হয়েছে ‘বাজারদর’ অ্যাপে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ অ্যাপের মাধ্যমে যে কোনো জায়গায় বসে জানা যাবে দেশের ৬৪টি জেলার খুচরা বাজারে পণ্যের সর্বোচ্চ দর।

অ্যাপ উদ্বোধনকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর মহাপরিচালক আলীম আক্তার খান বলেন, পণ্যের প্রকৃত সর্বোচ্চ দাম ভোক্তার জানা থাকলে ধীরে ধীরে এ সংক্রান্ত প্রতারণা কমে আসবে।

অ্যাপ নির্মাতা ইব্রাহিম মোল্লা বলেন, পণ্য বাজারে দাম নিয়ে কারসাজি বন্ধে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে বাজারদর অ্যাপ। এতে করে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের ন্যায্য দাম ভোক্তার জন্য নিশ্চিত করা সহজ হবে।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো