Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৩:৫০

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোলে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা এলাকায় সড়কের পাশ থেকে এই মরদেহ উদ্বার করা হয়।

নিহত ভ্যানচালক রাজু আহমেদ(২০) নাচোল সদর ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মৃত মোতালেব হোসেন ফাঁকুর ছেলে। রোববার সকাল থেকে ভ্যানসহ নিখোঁজ ছিল নিহত রাজু আহমেদ।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ভ্যান চালক রাজু আহমেদ গতকাল (রোববার) সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। সোমবার সকালে পারিলা এলাকায় সড়কের পাশে গলাকাটা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাকুও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ওসি মনিরুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা রাজু আহমেদকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে দূর্বৃত্তরা। এ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো