Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শরীয়তপুরে সাজাপ্রাপ্ত ২ আসামি মাদকসহ আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৫:০৯ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১৫:২০

আটক দুইজন

শরীয়তপুর: শরীয়তপুরের সখিপুরে অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত আসামিকে মাদকসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) দুপুরে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরভাগা ও দক্ষিণ তারাবুনিরা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের সেকান্দার বেপারীর ছেলে খোরশেদ আলম (৩৭) ও চরভাগা ইউনিয়নের মৃত জালাল উদ্দিন ঢালীর ছেলে জহুরুল ইসলাম ঢালী (৫০)।

সখিপুর থানা পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ জুন) রাতে সখিপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ অভিযানে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের সেকান্দার বেপারীর ছেলে খোরশেদ আলম ও চরভাগা ইউনিয়নের মৃত জালাল উদ্দিন ঢালীর ছেলে জহুরুল ইসলাম ঢালীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের একজনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক বলেন, আটক দুজন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বর্তমানে তাদের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর সখিপুর থানাকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো