Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলশানের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে জুবাইদা রহমানের স্মার্টকার্ড

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৭:০৫ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১৮:১১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: ‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। এরই মধ্যে স্মার্টকার্ড কার গুলশানের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।

‎সোমবার (২৩ জুন) ইসি সূত্র বিষযটি নিশ্চিত করেছেন। ইসি কর্মকর্তারা জানান, সম্প্রতি তার ঠিকানায় স্মার্টকার্ড সরবরাহ করা হয়েছে।

ইসি সূত্র জানায়, তিনি ভোটার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার ঠিকানায়। ধানমন্ডি আবাসিক এলাকা স্থায়ী ঠিকানা উল্লেখ করা হলেও তিনি ভোটার হচ্ছেন গুলশান-২ নম্বরের ওই ঠিকানায়।

‎এর আগে, ইসি সচিব আখতার আহমেদ জানান, বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তাকে ভোটার করতে তথ্য নেওয়া হয়। তবে ভোটার তালিকায় নাম ‍উঠবে হালনাগাদ কার্যক্রম শেষ হলে।

‎উল্লেখ্য, ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু হলেও সে সময় তারেক রহমানের সঙ্গে লন্ডনে ছিলেন তিনি। গত ৬ মে বিএনপির চেযারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরলেও ৫ জুন ফের লন্ডরে ফিরে যান জুবাইদা রহমান। সম্প্রতি ইসি কর্মকর্তারা তার তথ্য সংগ্রহ করেন।

উল্লেখ্য, জুবাইদা রহমান রাজনীতিতে তেমন সক্রিয় না হলেও ভবিষ্যতে তিনি যুক্ত হবেন বলেন বিভিন্ন মহলে সে গুঞ্জন রয়েছে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো