Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৭:২৪ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১৮:১১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

নোয়াখালী: অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার হিসেব দেওয়া সম্ভব না। যদি হিসেব দিতে যায় তাহলে দিনের পর দিন চলে যাবে।

সোমবার (২৩ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজিত রিসার্চ ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা খুবই অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছি। যার জন্য আমাদের একটু চিন্তা করতে হয় কোনটা আগে করবো, কোনটা পরে করবো। হয়তো কিছু বিষয়ে আগে থেকে ধারণা আছে আমাদের তাই কিছু কাজ এগিয়ে নিতে পারছি।

বিজ্ঞাপন

উপদেষ্টা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের কারো রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। আর সেই রাজনৈতিক বিশ্বাস সে বিশ্বাসের মধ্যেই থাকতে হবে। কিন্তু সে রাজনীতিকে বিশ্ববিদ্যালয়ের ভিতের আনা যাবে না, আর এটা সকল শিক্ষার্থীর দায়িত্ব। আর কেউ যদি মনে করেন রাজনীতি করবেন তাহলে আমরা বলবো অবশ্যই করবেন। তবে তার জন্য আপনাকে রাজনীতির অঙ্গণে যেতে হবে। রাজনীতিতে ভালো নেতৃত্বের দরকার আছে। সেখানেও আপনি সম্মান পাবেন। তাই রাজনীতি আপনি বিশ্ববিদ্যালয়ে আনবেন না।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

এরআগে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে রিসার্চ ফেয়ারের উদ্বোধন করেন। পরে রিসার্চ ফেয়ারে অংশ নেওয়া বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ও সংগঠনের স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে ৭০ জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং ৩১জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো