Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক এমপি সাবিনা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৭:২৩ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১৮:১১

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন।

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে সাবেক এই এমপিকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে তার জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষে অ্যাডভোকেট মোরশেদ আলম শাহীন। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক। উভয়পক্ষের শুনানি শেষে সাবিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

এর আগে, রোববার মধ্যরাতে ঢাকার নবাবগঞ্জ ষোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে সাবিনাকে গ্রেফতার করা হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি দল।

আরও পড়ুন- সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো