Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৭:৩২ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১৮:১০

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন। এদিন বিকেল ৩টার দিকে সাবেক এই সিইসিকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার। শুনানি শেষে তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে, রোববার তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় আরও ২৪ জনকে আসামি করা হয়। মামলাটি করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম হয় ‘নিশিরাতের নির্বাচন’। নুরুল হুদার নেতৃত্বাধীন এ কমিশনের সদস্য ছিলেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

সারাবাংলা/আরএম/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো