Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জাতীয় নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ২৩ জুন ২০২৫ ২১:৪৭

জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ঢাকা: সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সোমবার (২৩ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সাথে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, বৈঠকে আমরা তাদের জানিয়েছি যে, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমরা মোট ৩০টি রাজনৈতিক দল আলোচনায় বসেছি এবং কয়েকটি বিষয়ে মোটামুটিভাবে সেখানে অগ্রাধিকার পাচ্ছে সেই সঙ্গে অগ্রগতিও হয়েছে। তার ভিতরে আমরা আর্টিকেল সেভেন্টিনের কথা বলেছি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছি। নারী আসনের বিষয়ে কথা হয়েছে। টোটাল নির্বাচন বিষয়ে জামায়াতে ইসলামী যে পিআর সিস্টেম চায়, সেটার বিষয়ে আমরা বর্ণনা করেছি।

বিজ্ঞাপন

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হবে, সে সব বিষয়ে জামায়াত গণভোট চায়।

তিনি আরও বলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্যান্য দেশকে সাথে নিয়ে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে বৈঠকে আশ্বাস দিয়েছেন কানাডিয়ান হাইকমিশনার ড. অজিত সিং।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো