Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৮:০৮ | আপডেট: ২৩ জুন ২০২৫ ২১:৪৭

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

টাঙ্গাইল: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের জন্য শুধু পুলিশ নয়, সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কলঙ্ক মোচনের জন্য মানবিক পুলিশ হতে হবে। জনবান্ধব পুলিশ হলে কলঙ্ক ঘুঁচে যাবে। পুলিশকে জনবান্ধব করতে আমরা চেষ্টা করছি। এ ছাড়াও আসন্ন বন্যা মোকাবিলায় প্রস্তুতি আছে বলে জানান তিনি।’

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মোহাম্মদুর মিজানুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) একাডেমি ভবন পরিদর্শন ও বিভিন্ন কোর্সে প্রশিক্ষণার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকের বলেন, ‘দেশে এখন মব নেই। যারা মব সৃষ্টি করছে আমরা তাদের আইনের আওতায় আনব। মব সৃষ্টিতে পুলিশ বাহিনীর কোনো ভুল থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো