Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে ৬৫ লাখ টাকার শাড়ি ও গরু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৮:২৯ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১৮:৩৩

জব্দ করা ভারতীয় শাড়ি।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও গরু আটক করেছে।

রোববার (২২ জুন) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় আশাউড়া বিওপি ৫১৬ পিস ভারতীয় শাড়ি জব্দ করে। সীমান্ত পিলার থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহপুরে জব্দ করা ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ৫৮ লাখ ২২ হাজার টাকা।

এছাড়া সোমবার (২৩ জুন) সকালের দিকে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বাগানবাড়ী বিওপি ৮টি ভারতীয় গরু আটক করে। সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোগলায় আটক গরুর আনুমানিক মূল্য ৯ লাখ ৯০ হাজার টাকা। পৃথকভাবে জব্দ এ সময়ে সর্বমোট আনুমানিক মূল্য ৬৫ লক্ষ ১২ হাজার টাকা।

বিজ্ঞাপন

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোৎভাবে অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় শাড়ি ও গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো