Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে বেতন বকেয়া রেখে কারখানা বন্ধে শ্রমিক অসন্তোষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৯:১৯ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১৯:২৩

কারখানা শ্রমিকদের বিক্ষোভ।

নরসিংদী: নরসিংদীতে ৪ থেকে ৬ মাস পর্যন্ত শ্রমিকদের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের প্রতিবাদ এবং বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে রফতানিকারক প্রতিষ্ঠান নরসিংদীর হামিদ ফেব্রিুক্স কারখানায়।

সোমবার (২৩ জুন) সকাল থেকে তৃতীয় দফায় কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীরা।

এ সময় শ্রমিকরা জানায়, ঈদ উপলক্ষে ১৭ দিনের ছুটি শেষ হবার কথা ছিল ২২ জুন। তবে কারখানা চালু করার বিপরীতে শ্রমিকদের সাথে কোন আলোচনা না করেই কারখানা লে-অফের ঘোষণা টানিয়ে দেয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে কোয়ার্টার সেবাও বিচ্ছিন্ন করে দেয় কারখানা মালিক।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, এই কারখানায় কর্মরত শ্রমিকদের ৪ থেকে ৬ মাসের বেতন পাওনা রয়েছে। যা বকেয়া রেখে কোনোভাবেই কারখানা বন্ধের সুযোগ নেই। পরে পরিস্থিতি বৈরী হলে বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রে, ইন্ড্রাস্টিয়াল পুলিশসহ আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পরবর্তীতে শ্রমিকদের ইচ্ছে অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে সকল বকেয়া পরিশোধের লিখিত শর্তসাপেক্ষ অবরোধ তুলে নেয় শ্রমিকরা। শ্রমিকরা জানিয়েছে প্রতিষ্ঠান বন্ধ হলেও আপত্তি থাকবে না যদি শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের মধ্যস্থতায় লিখিত শর্তে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর সই করলেও শ্রমিক কিংবা মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো