Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৯:৩৬

প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপু‌রে সাপের কামড়ে সাদ্দাম হো‌সেন (২৩) নামের এক শ্রমিকের মৃত‌্যু হয়েছে। রোববার (২২ জুন) রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়া‌র্ড গড়গোবিন্দপুর পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সাদ্দাম ওই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

সাদ্দাম হো‌সেনের বাবা আব্দুল কাদের মিয়া জানান, রাতে সবার সঙ্গে খাওয়া-দাওয়া শেষে তার ছেলে ঘরের মেঝেতে বসে মোবাইল ব্যবহার করছিলেন। এসময় তার পায়ে সা‌পে কামড় দেয়। তাৎক্ষণিক তাকে সখীপুরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতিতে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো