Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৮তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত ফলে নতুন পাস ১১৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৯:৫০ | আপডেট: ২৩ জুন ২০২৫ ২০:০৪

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ছবি: সারাবাংলা

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চলমান চাকরিপ্রার্থীদের আন্দোলনের মধ্যেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। সংশোধিত এই ফলে নতুন করে আরও ১১৩ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি এনটিআরসিএর পরিচালক (যুগ্ম সচিব) কাজী কামরুল আহছানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, বিজ্ঞপ্তিটি গত ১৫ জুন সই করা হলেও তা প্রকাশ করা হয়েছে ২৩ জুন (সোমবার)।

এর আগে, ৪ জুন বিকেল ৫টায় ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হন।

এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে ৬০ হাজার ৫২১ জন উত্তীর্ণ হন।

বিজ্ঞাপন

তবে চূড়ান্ত ফল প্রকাশের পর কিছু প্রার্থী ফলাফল না পেয়ে আপত্তি জানান। বিষয়টি খতিয়ে দেখে এনটিআরসিএ জানতে পারে, ২৩ মার্চ ২০২৫ সালে অনুষ্ঠিত একটি পরীক্ষার ফলাফল কারিগরি ত্রুটির কারণে ৪ জুন প্রকাশিত চূড়ান্ত ফলাফলে অন্তর্ভুক্ত হয়নি।

পরবর্তী সময়ে ওই দিনের পরীক্ষার হার্ডকপি ও সফট কপি যাচাই-বাছাই করে দেখা যায়, সেদিন অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন বিষয়ের ১১৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলে সংশোধিত ফল অনুযায়ী, ১৮তম নিবন্ধন পরীক্ষায় মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৬৩৪ জন (৬০৫২১+১১৩)।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো