Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সিইসি নুরুল হুদাকে জুতাপেটা করা যুবক আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ০০:৪৩ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৫:০০

উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াসহ অন্যান্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতাপেটা করা যুবককে আটক করেছে সেনাবাহিনী। এর পর তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৩ জুন) রাতে ডিএমপির উত্তরা বিভাগের উপ কমিশনার (ডিসি) মহিদুল ইসলাম বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

মব সৃষ্টি করে নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত সবাই শনাক্ত বলে জানান ডিসি মহিদুল। তাদের গ্রেফতারে অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়া আটক করে থানায় জানায়। পরে তাকে থানায় হস্তান্তর করে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো