Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে হাউজবোট চলাচল বন্ধে মাইকিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ০৯:৩০ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১০:৫৯

ওয়াচ টাওয়ার এলাকায় হাউজবোট, গুলোকে ট্রলার ও অন্যান্য ইঞ্জিন চালিত বোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সুনামগঞ্জ: টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউজবোট, ট্রলার ও অন্যান্য ইঞ্জিন চালিত বোট চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাইকিং করা হয়েছে।

সোমবার ( ২৩ জুন ) বিকেলের দিকে তাহিরপুর উপজেলার একজন নির্বাহী কর্মকর্তা মাইক নিয়ে সবাইকে নির্দেশনা মেলে চলাচলের জন্য আহ্বান জানান। তিনি বলেন, যারা এই নির্দেশনা অমান্য করবে তাদেরকে জরিমানা করা হবে।

এর আগে, রোববার রাতে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটকদের জন্য ‘অবশ্য পালনীয়’ ১৩টি নির্দেশনা জারির একদিন পর হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

জেলা প্রশাসক (রুটিন দায়িত্বরত) মোহাম্মদ রেজাউল করিমের সই করা এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

বিজ্ঞাপন

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় হাউজবোট ও অন্যান্য ইঞ্জিন চালিত নৌকার গমনাগমন পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত বন্ধ রাখতে মাইকিং করে বলে দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো