Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় মৌসুমি বায়ু, ভারী বর্ষণের আভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১২:১৩ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৪:৫৭

ভারী বর্ষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এ কারণে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, এই অবস্থায় দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির এই ধারা আগামী সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি আগামী দুই দিনে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এরপরের দুই দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো