Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবারও বাড়ছে যমুনা নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১২:৪৮ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৫:৪৩

যমুনা নদী।

সিরাজগঞ্জ: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে। যমুনায় পানি বৃদ্ধির কারণে জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে।

সোমবার (২৫ জুন) সকালে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ৪ দিনে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলকায় ৪৩ সেন্টিমিটার ও কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে ৪৩ সেন্টিমিটার বেড়েছে। এতে নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমি।

এদিকে, সিরাজগঞ্জের বাঘাবাড়ী নদীবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৫ জুন পর্যন্ত যমুনা নদীতে পানি বাড়বে। আকাশের মেঘগুলো দেশের উত্তরের দিকে যাচ্ছে এবং বৃষ্টিপাত বাড়ছে। এ কারণে নদ-নদীর পানি বাড়বে বলে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানিয়েছেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, টানা বর্ষণে যমুনা নদীর পানি বাড়ছে। তবে পানি বাড়লেও সিরাজগঞ্জে বিপৎসীমার ২৬৩ সেন্টিমিটার ও কাজীপুরে ২৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়লেও বন্যার কোনো আশঙ্কা নেই।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো