Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বায়ুমানের উন্নতি, দূষিত শহরের তালিকায় ২৬তম

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৩:০২

ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিল্পায়নের কারণে বাড়ছে বায়ুদূষণ। এই তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষ দূষিত শহর হিসেবে পরিচিত ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) প্রকাশিত লাইভ এয়ার কোয়ালিটি সূচকে (AQI) ঢাকার স্কোর ছিল ৭৩। এর ফলে শহরটি বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৬তম অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ৭৩ স্কোরের এয়ার কোয়ালিটি সূচককে ‘মাঝারি’ (Moderate) হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এটি সংবেদনশীল ব্যক্তিদের জন্য সীমিত ঝুঁকি তৈরি করতে পারে, তবে সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে কম।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের তালিকায় দেখা গেছে, এদিন সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে ছিল কিনশাসা, কঙ্গো (AQI: 153), এরপরে রয়েছে মানামা, বাহরাইন (AQI: 152) এবং আদ্দিস আবাবা, ইথিওপিয়া (AQI: 146)।

দূষণের মাত্রা কমলেও পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, ঢাকায় বায়ুদূষণের দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া এখনও আশঙ্কাজনক। তারা বলছেন, নগর পরিকল্পনা, যানবাহনের নির্গমন নিয়ন্ত্রণ এবং নির্মাণকাজে ধুলাবালি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে এই উন্নতি স্থায়ী হবে না।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো