Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি এখন কার্যকর, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫ ১৩:০৫ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৫:০৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এখন কার্যকর রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ সময় সকাল ১১টা ৮ মিনিটে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিন লিখেছেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর রয়েছে। অনুগ্রহ করে এর লঙ্ঘন করবেন না!’

পোস্টেটির শেষে নির্বাহী আদেশে সই দেওয়ার মতো করে লিখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস’।

এদিকে ইসরায়েল-ইরানের গণমাধ্যমেও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।

বিজ্ঞাপন

যদিও আজ ইসরায়েল ও ইরানের মধ্যে পালটাপালটি হামলা চালানো হয়েছে। ইসরায়েলের হামলায় ইরানে এক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন তিনজন।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো