Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৪:৩৫ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৭:৪৯

ঢাকা: এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূত ঋণ দিতে সহায়তা করা ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলাসহ ১০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- মিফতাহ উদ্দিন, মোহাম্মদ ইহসানুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল কবির, মুহাম্মাদ কায়সার আলী, তাহের আহমেদ চৌধুরী, মোহাম্মদ মোস্তাক আহমেদ, হোসেন মোহাম্মদ ফয়সাল, আহমেদ জুবায়েতুল হক ও এসএম তানভির হাসান।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূতভাবে ঋণ দিতে সহায়তা করা ইসলামী ব্যাংকের এই কর্মকর্তারা দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে গেলে অভিযোগ অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে। এজন্য অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো