Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ ২ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৭:০৬

আটক দুই পাচারকারী মিজানুর রহমান ও একরাম

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তল ও বিশ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগের দিন সোমবার রাতে টেকনাফের কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- টেকনাফের হ্নীলার জাদীমুরা এলাকার শফিউল্লাহর ছেলে মো. মিজানুর রহমান (২০) ও একই উপজেলার দমদমিয়ার আইয়ুবের ছেলে একরাম (২৬)।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের ব্যাগ তল্লাশী করে বিশ হাজার ইয়াবা, কোমরে থাকা একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো