Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাইক্ষ্যংছড়ির পাহাড় থেকে অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৯:৩৪

তিনটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে পাহাড়ের ঢালু থেকে তিনটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার লেমুছড়ি ইউনিয়নের কুরখং এলাকার পাহাড়ের ঢালু থেকে এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি বিশেষ টিমের গোপন সংবাদের ভিত্তিতে কুরুখং পাকা রাস্তার দক্ষিণ পাশের পাহাড়ের ঢালুতে সাদা প্লাস্টিকে মোড়ানো অবস্থায় বন্দুকগুলো উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক জানান, বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রগুলোর ব্যবহারকারীদের খুঁজে বের করতে গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যাহত আছে।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, উদ্ধারকৃত বন্দুকগুলো নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে এবং বিধি মোতাবেক আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো