Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজস্ব ফাঁকি উদঘাটন অভিযানে ৯ মাসে আদায় ৯৯৪ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৮:০৯ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৯:৩৪

ঢাকা: রাজস্ব ফাঁকি উদঘাটনে পরিচালিত অভিযানের মাধ্যমে গত ৯ মাসে ৯৯৪ কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাঠ পর্যায়ের দফতরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো। গত ৯ মাসে (সেপ্টেম্বর ২০২৪-মে ২০২৫) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর দুই অনুবিভাগের (কাস্টমস ও আয়কর) মাঠ পর্যায়ের দফতরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো ১৬ হাজার ৫৭২টি কর বা রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬ হাজার ২৪৬ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ৯৯৪ কোটি টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ে বিভিন্ন কাস্টম হাউস ২ হাজার ২১৫ টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১৮৩ কোটি, টাকা যার পুরোটাই আদায় হয়েছে। বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ৬ হাজার ৮০৩ টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে, যাতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৫১৩ কোটি এবং আদায় হয়েছে ৮৯ কোটি টাকা।

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, মূল্য সংযোজন কর, ঢাকা (ভ্যাট গোয়েন্দা) ২৩১টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১ হাজার ৬৩৯ কোটি এবং আদায় হয়েছে ২৪০ কোটি টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এ সময়ে রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করে ৭৩ কোটি টাকা আদায় করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ১৮১ টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৩৬৬ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১৯৪ কোটি টাকা।

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ১৭০টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১ হাজার ৮৭৪ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১১০ কোটি টাকা। এ

ছাড়া, বিভিন্ন কর অঞ্চল ৬ হাজার ৯৭২ টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১ হাজার ৫৮৮ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১০৫ কোটি টাকা। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো