Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় বেরোবির কর্মচারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ২২:৫৪ | আপডেট: ২৫ জুন ২০২৫ ০০:২০

পারভেজ আপেল

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মচারী পারভেজ আপেলকে গ্রেফতার করেছে পুলিশ।

তাজহাট থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নগরীর দর্শনা এলাকা থেকে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। এ সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মী, কিছু কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগতরা লাঠি, রড, ছুরি, রামদা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান। পুলিশেরও গুলি চালানোর অভিযোগ রয়েছে। সিসিটিভি ফুটেজে পারভেজ আপেলকে শিক্ষার্থীদের লক্ষ্য করে ঢিল ছুড়তে দেখা যায়।

বিজ্ঞাপন

গত ৬ মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন অর রশিদ বাদী হয়ে তাজহাট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং অজ্ঞাত পরিচয় ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়। আপেল ওই মামলায় এজাহারভুক্ত ৫০ নম্বর আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা মোসাদ্দেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো