Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ০৮:৫২

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: রাজনৈতিক দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় জাতীয় নির্বাচনের দৌড়ে জামায়াতে ইসলামী আরও এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘ইসির এই সিদ্ধান্ত নতুন বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রায় একটি মাইলফলক তৈরি করেছে। এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় জামায়তের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়া নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রতি জামায়াতের আস্থা রয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে কমিশনের দায়িত্ব পালন নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠছে। তারা যেন কোনো দিকে ঝুঁকে না পড়ে। নিরপেক্ষতা বজায় রেখে কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জামায়াতের মতো একটি গণতান্ত্রিক দলের ওপর জুলুম করে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জুলাইয়ের যোদ্ধাদের জীবন দানের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল।’

এর আগে একই দিন দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আর্টিকল নাইনটি বি-এর শর্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের আবেদনের প্রেক্ষিতে দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে নিবন্ধন দেওয়া হয়েছিল। হাইকোর্ট বিভাগের একটি রিটের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করা হয়।

সারাবাংলা/এফএন/এনজে      
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো