Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৪:১২ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৮:১৬

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।

ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সারাবাংলাকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত রোববার (২২ জুন) রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে ডিবি।

আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত ২২ জুন মামলা করে বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন। মামলার মোট ২৪ জন আসামির মধ্যে কাজী হাবিবুল আউয়ালের নামও রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো