Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৪:৩৪

প্রধান আসামি শুভজিৎ মন্ডল।

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলা থেকে দাখিল শ্রেণির এক ছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও পরে পতিতালয়ে বিক্রির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শুভজিৎ মন্ডলকে (২০) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৫ জুন) দুপুরে র‍্যাব-১১ নোয়াখালী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদমজীনগর র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল এইট এম সাজ্জাদ হোসেন।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মৌতলা বাজার এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি শুভজিৎ মন্ডল সাতক্ষীরা জেলার আশাগুনি থানার মজবুখালী গ্রামের শংকর মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, নোয়াখালী সদরের ওই মাদরাসা ছাত্রী লেখাপড়ার পাশাপাশি হেলথকেয়ারে মালামাল বিক্রি করতো। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে শুভজিৎ মন্ডলের পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক হয়। গত ৬ মে সকাল সাড়ে ৯টার দিকে শুভজিৎ মন্ডল ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে ঢাকার যাত্রাবাড়ী চলে যায়।

পরবর্তীতে, ঢাকার যাত্রাবাড়ীতে একটি আবাসিক হোটেলে ২০ দিন থাকাকালীন ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে। গত ২৭ মে শুভজিৎ ভিকটিমকে নিয়ে তার বাড়ি সাতক্ষীরাতে নিয়ে গেলে তার আত্মীয়-স্বজন তাদেরকে গ্রহণ না করায় পুনরায় তারা ঢাকায় চলে আসে। গত ২৮মে সকালে শুভজিৎ এর বন্ধু সাব্বিরের বাসায় ভিকটিমকে রেখে আসলে সে পতিতালয়ের সৰ্দ্দারনির কাছে টাকার বিনিময়ে ভিকটিমকে বিক্রি করে দেয়। ভিকটিম পতিতালয় থেকে পালানোর চেষ্টা করে এবং সুকৌশলে ঘটনা সংক্রান্তে মোবাইলে তার বোনকে অবগত করে। পরবর্তীতে গত ১৮মে ‘টিম Protect our sister BD’ সংস্থা কর্তৃক ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। সেদিন ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় অপহরণ এবং ধর্ষণ মামলা দায়ের করেন।

র‍্যাবের অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর যৌথ আভিযানে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মৌতলা বাজার এলাকা থেকে এজাহারনামীয় প্রধান আসামী শুভজিৎ মন্ডলকে গ্রেফতার করে। মামলার অপর আসামি সাব্বিরকে (২০) গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো