Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৭:৪৮

প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) দুপুরে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অবস্থিত বিষ্ণুপুর মহসিনিয়া দাখিল মাদরাসার একটি ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. মোকাদ্দাস আলী (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপুর মহসিনিয়া দাখিল মাদরাসার নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ লাইন সংযোগের কাজ করছিলেন মোকাদ্দাস। কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা থেকে তিনতলায় পড়ে যান।

বিজ্ঞাপন

সহকর্মীরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোকাদ্দাস আলীকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) বাবুল হাসান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো