Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই আন্দোলনে নিহত ওমরের মরদেহ তোলা হলো ময়নাতদন্তের জন্য

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৭:০৯ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৭:৪৫

জুলাই আন্দোলনে নিহত ওমরের মরদেহ উত্তোলন।

চট্টগ্রাম ব্যুরো: রাজধানীতে জুলাই আন্দোলনে নিহতের ১০ মাস ২০ দিন পর আদালতের নির্দেশে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মো. ওমর বিন নুরুল আবছারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী এলাকায় পারিবারিক কবরস্থান থেকে ওমরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার উপস্থিতিতে মরদেহ তোলা হয়।

ছাত্র-জনতার গণআন্দোলনে গত বছরের আগস্টে রাজধানীর উত্তরায় ওমর বিন নুরুল আবছার (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি ঢাকায় বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। এ ঘটনায় ২১ আগস্ট ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ওই মামলায় চলতি বছরের ২৯ জানুয়ারি ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশের আবেদনের প্রেক্ষিতে ওমরের মরদেহ উত্তোলনের আদেশ দেন। আদেশে বলা হয়, ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলার ভিকটিম ওমর বিন নুরুল আবছার (২২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দেশের পারিপার্শ্বিক কারণে ভিকটিমের অভিভাবকরা সুরতহাল, ময়নাতদন্ত এবং স্থানীয় পুলিশকে অবগত না করে ওমরের মরদেহ ২০২৪ সালের ৫ আগস্ট পরিবারের লোকজন উপজেলার আকুবদণ্ডী গ্রামের কবরস্থানে দাফন করেন। ফলে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করা হয়নি। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ভিকটিম ওমরের মরদেহ কবর হতে উত্তোলনের আদেশ দেন।

বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, ‘আদালতের নির্দেশে শহিদ ওমরের মরদেহ উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সুরতহাল সম্পন্ন করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।’

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো