Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুতার সোলে ৮৭ লাখ টাকার সোনা, পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৭:২৯ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৯:৪১

পাচারকারীকে আটক করেছে বিজিবি।

যশোর: যশোরে জুতার সোলের ভেতর অভিনব কায়দায় লুকানো প্রায় ৮৬ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ৫টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) ভোরে শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পাচারকারীর নাম ময়নাল মোল্লা (৩৪)। তিনি ঢাকার মিরপুর এলাকার আজগর মোল্লার ছেলে।

৪৯ বিজিবি যশোরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ময়নাল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে তার জুতার সোলের ভেতরে লুকানো ৫৮৫ দশমিক ৫৪ গ্রাম ওজনের ৫টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ৮৬ লাখ ৭৭ হাজার টাকা।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়নাল জানিয়েছে, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই সোনা নিয়ে সাতক্ষীরা সীমান্তে পৌঁছে দেওয়ার কথা ছিল। আটক ময়নালকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো