Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তা: জামিন পেলেন সেই ৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৭:৪৩

উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াসহ অন্যান্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতাপেটা করার ঘটনায় করা মামলায় গ্রেফতার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হানিফের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত এ আদেশ দেন। এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন মামলার আরও দুই আসামি। তারা হলেন- প্রধান আসামি মোজাম্মেল হক ঢালী ও উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ূম।

এর আগে, মঙ্গলবার হানিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সোমবার (২৩ জুন) রাতে উত্তরা এলাকা থেকে আটক করে সেনাবাহিনীর একটি দল। পরে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মোহাম্মদ নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ জুন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে সাবেক সিইসি নুরুল হুদাকে বের করে আনেন একদল লোক। এরপর গলায় জুতার মালা পরিয়ে তাকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। এ ছাড়া, জুতা দিয়ে আঘাত ও ডিম নিক্ষেপ করা হয়। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৪ জুন মামলা করেন উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক সজীব হাসান।

সারাবাংলা/আরএম/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো