Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশব্যাপী ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপন

সারাবাংলা ডেস্ক
২৫ জুন ২০২৫ ১৮:৫৭

রাজবাড়ীতে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে র‌্যালি বের হয়।

‘প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনি সময়’ প্রতিপা‌দ্যে আজ (২৫ জুন) উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দেশের বিভিন্ন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের আয়োজনে এদিন পালিত হয়।

র‍্যালি থেকে শুরু করে আলোচনা সভা, প্রতিযোগীতাসহ নানান আয়োজনে দিনটি পালন করেছে রাজবাড়ী,বাগেরহাট,নোয়াখালী, নেত্রকোনাসহ আরও কয়েক জেলা।

রাজবাড়ী

রাজবাড়ীতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

বুধবার (২৫ জুন) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভাতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)শরীফ আল রাজীব, জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ও এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক বক্তব্য দেন। পরিবেশের বিভিন্ন সমস্যার বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের করেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদ।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘প্লাস্টিক দূষণ ভয়াবহ মাত্রা ধারণ করেছে। ফেলে দেওয়া বা ব্যবহার করা প্লাস্টিক থেকে বেশ ভালো মাত্রায় দূষণ ছড়ায়। এটি সাধারণত মাটির সঙ্গে মেশে না। প্লাস্টিকে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ক্যান্সার, কিডনির জটিলতা, উচ্চরক্তচাপসহ নানা ধরনের ব্যাধির অন্যতম কারণ প্লাস্টিক। প্লাস্টিক আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক ব্যবহার কমানো এবং বেশি করে বৃক্ষরোপণ করতে হবে।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও গাছ তুলে দেন প্রধান অতিথি।

বাগেরহাট

মোংলায় প্লাস্টিক-পলিথিন দূষণরোধে সচেতনতা সৃষ্টিতে পাটের পলিথিন বিতরণ, র‌্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, প্লাস্টিক দূষণের অবসান’ শ্লোগানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, বিডি ক্লিন’র আবু হাসান, ইয়ুথ ফর সুন্দরবনস’র মোহাম্মদ শাহীন খলিফা প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘প্লাস্টিক দূষণে সুন্দরবন, পশুর নদীসহ উপকূলীয় এলাকা বিপর্যন্ত। গবেষণায় সুন্দরবনের মাছসহ সামুদ্রিক মাছে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। গবেষণায় মেঘনার ইলিশের দেহে, মায়ের দুধে এমন কী বৃষ্টির পানিকেও প্লাস্টিক কণা পাওয়া গেছে। কর্ণফুলি নদীর তলদেশে ৫ থেকে ৬ ফুট পলিথিনের স্তর থাকায় খনন কাজ ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে প্লাস্টিক পলিথিন দূষণের দুর্যোগে কবলিত আমরা। সুন্দরবন-নদ-নদী-প্রাণ-প্রকৃতি বাঁচাতে এখনই প্লাস্টিক-পলিথিন দূষণকে না বলতে হবে। বক্তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে বিশেষ জোর দেন।’

বাগেরহাটে পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা।

নোয়াখালী

নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি, গাছের চারা রোপন ও পরিবেশ দিবসে আয়োজিত চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক যুগ্ম সচিব খন্দকার ইসতিয়াক আহমেদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহিন খান, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মিহির লাল সরদারসহ অনেকে।

এ সময় বক্তারা, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধন ব্যাগ ব্যবহারের উপর জোর দেন। তারা বলেন, ‘আধুনিক বিশ্বায়নের নামে স্বল্প আয়ের দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলো মারাত্বক বিপর্যয়ের মধ্যে পড়ছে। জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। তাই এখনই সকল মানুষকে সচেতন হতে হবে। না হয় উপকূলীয় অঞ্চলের নারী ও শিশুরা মারাত্বক হুমকিতে পড়বে।’

নোয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি।

নেত্রকোনা

নেত্রকোনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে দুপুরে প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

এ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক প্রমুখ ।

প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, ‘বেঁচে থাকার জন্য পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। জেলার ১০ উপজেলার জন্য এক লাখ গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধুমাত্র সরকারি অফিস নয় এক্ষেত্রে রাজনৈতিক নেতারা ও সচেতন মহল অবদান রাখতে পারেন।’

নেত্রকোনায় দিবসটি উপলক্ষ্যে র‍্যালি।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো