Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৯:৩৮

প্রতীকী ছবি

সিলেট: জেলার তামাবিল মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে হরিপুর পাখিটেকি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি বরিশাল জেলার মুলাদী থানার চর খলিফা গ্রামের তফাজ্জুল হক ব্যাপারীর ছেলে। তিনি এসিআই কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সিলেটগামী পাথরবোঝাই একটি ট্রাক একই দিকে যাওয়া মোটরসাইকেল আরোহী আনোয়ারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তামাবিল হাইওয়ে পুলিশের একটি দল।

বিজ্ঞাপন

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওমি) মোহাম্মদ হাবিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো